মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০২

শেয়ার

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আবারো ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল আবারো শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিলো।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ‘রোববার মধ্য রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।’

বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে বলেও জানান ইকবাল হোসেন।



আরও পড়ুন:

banner close
banner close