শুক্রবার

৮ মে, ২০২৬ ২৫ বৈশাখ, ১৪৩৩

শীতের তীব্রতায় দুর্ভোগে কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষ  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:১৩

শেয়ার

শীতের তীব্রতায় দুর্ভোগে কুড়িগ্রামের নিম্ন আয়ের মানুষ  
ছবি: সংগৃহীত

শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রাত হতেই নেমে আসছে ঘন কুয়াশা।

এতে কষ্টে ভুগছেন জেলার ১৬ নদ-নদী বেষ্টিত সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

রোববার কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’



banner close
banner close