রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৫৬

শেয়ার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১০টার পর থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১২টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’

কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবারো স্বাভাবিক করা হবে বলেও জানান মো. সালাহউদ্দিন।