মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামে মার্কেটে আগুন, ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫ ১২:৫২

শেয়ার

চট্টগ্রামে মার্কেটে আগুন, ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চামড়ার গুদাম এলাকার ওমর আলী মার্কেটে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান।

শুক্রবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তিতে তদন্তসাপেক্ষে জানানো যাবে বলে জানান আবদুল মালেক।



আরও পড়ুন:

banner close
banner close