মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৫ ০৯:৪৬

আপডেট: ২৪ জানুয়ারি, ২০২৫ ১৪:০৭

শেয়ার

কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
ছবি; সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছে। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১ টা ৩০ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।’

কুয়াশার ঘনত্ব কেটে গেলে আবারো ফেরি চলাচল শুরু হবে বলেও জানান ইকবাল হোসেন।



আরও পড়ুন:

banner close
banner close