মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

লক্ষ্মীপুরে তথ্যমেলা উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১৪:২৫

শেয়ার

লক্ষ্মীপুরে তথ্যমেলা উদ্বোধন
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে দুইদিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে। মেলার এবারের প্রতিপাদ্য- ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

মেলা উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করে অতিথিরা। মেলায় সরকারি ৩৬ ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সচেতন নাগরিক কমিটি লক্ষ্মীপুরের সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে পি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন, মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক হুমায়ুন কবির, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, সনাক সদস্য প্রফেসর রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।



আরও পড়ুন:

banner close
banner close