মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রতিনিধি, পটুয়াখালী

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ২১:২৩

শেয়ার

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র।

রোববার বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন।

এর আগে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

বর্তমানে এ কেন্দ্রের উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নানা প্রতিকূলতা কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে পারায় উচ্ছ্বসিত বিদ্যুৎ প্লান্টের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।

উল্লেখ্য,২০১৯ সালের ৩১ আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। পটুয়াখালী জেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে ৯১৫ একর জমির ওপর ২৭ হাজার কোটি টাকা নির্মাণব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়।



আরও পড়ুন:

banner close
banner close