মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রৌমারী ,কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫ ১৩:৫৪

শেয়ার

চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গেফতার আওয়ামী নেতা। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি ও মারধর এবং চাঁদাবাজির অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর থানায় একটি মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করা হয়। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।



আরও পড়ুন:

banner close
banner close