মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

 কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ২৩:২৬

শেয়ার

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
সমুদ্র সৈকতে গুলি করে হত্যা। বাংলা এডিশন

কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গোলাম রব্বানী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্ট গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন ইজিবাইক (টমটম) চালক গোলাম রব্বানীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রব্বানীর পকেটে থাকা এনআইডি কার্ড থেকে জানা যায়, তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তর পাড়া এলাকায়। তার বাবার নাম গোলাম আকবর।

কক্সবাজার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কানন বড়ুয়ার এক ফেসবুক পোস্টে থেকে জানা যায়, নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলানা সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড সদ্য সাবেক কাউন্সিলর বলে জানা যায়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।



আরও পড়ুন:

banner close
banner close