মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫ ০৯:৫৮

শেয়ার

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়ার নগর স্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটে।

আউলিয়ানগর রেলওয়ে স্টেশন মাষ্টার হাসান আবিদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ার রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।’



আরও পড়ুন:

banner close
banner close