সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

সরাইলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫ ১৫:২৬

শেয়ার

সরাইলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি: বাংলা এডিশন

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাকির হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন মিয়া'র নেতৃত্বে মিছিলটি সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বর পর্যন্ত যায় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীদের মুখে মুখে প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, স্বার্থক হোক, আজকের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে'সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগানে মুখরিত ছিলো সরাইলের রাজপথ।

পথসভায় সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন মিয়া'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মাষ্টার।

প্রসঙ্গত, জাকির হোসেন সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে এবং স্বপন মিয়া একই কলেজ ছাত্রদলের আহ্বায়ক পদে ছিলেন।

পথসভায় ছাত্রদল নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা রাজপথে ছিলাম, আগামীতে ও থাকবো।

প্রধান অতিথি’র বক্তব্যে আনোয়ার হোসেন মাষ্টার বলেন, একটা কথায় সত্য এ দেশ প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকা আছে। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান,৭০ এর নির্বাচন এবং সর্বশেষ ৫ ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন দেখেই বোঝা যায় যেখানে অন্যায় সেখানেই ছাত্রদের প্রতিরোধ।

তিনি আরও বলেন, এই সরাইলে কেউ যেনো অন্যায় এবং দালালী না করতে পারে সেসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে মামলার নামে অনেককে হয়রানি ও বাণিজ্য হচ্ছে আমরা এর নিন্দা জানাচ্ছি।



banner close
banner close