সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

সুন্দরবন কুরিয়ারের গাড়ি চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৫ ১৫:০৯

শেয়ার

সুন্দরবন কুরিয়ারের গাড়ি চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত
কাভার্ডভ্যান চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত। ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার মিরপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায় এসময় ভ্যান ও ভ্যানের যাত্রী কাভার্ডভ্যানে নিচে চাপা পড়ে। এতে দুনজ ভ্যান যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যান যাত্রীরা হলেন- মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের তক্কেল প্রমানিকের ছেলে বিটু গায়েন (৩০) ও একই এলাকার গুরা সর্দার (৭৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সাহেবনগর এলাকায় মালবাহী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় কাভার্ডভ্যানটির নিচে ভ্যান ও ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি কুষ্টিয়া থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিলো। ভ্যানিটিও একই দিকে যাচ্ছিলে। পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কাভার্ড ভ্যান। এসময় কাভার্ডভ্যানের নিচে ভ্যান ও ভ্যানের যাত্রী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



banner close
banner close