বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ইরানের নতুন যুদ্ধকৌশল: প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে বহুমুখী প্রভাব অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস ইরান-সমর্থিত হ্যাকারদের দাবি, মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার সাইবার হামলার শিকার দিবসের তালিকায় ৭ মার্চ নেই, রয়েছে ৫ আগস্ট ও ১৬ জুলাই নিজ দেশ ইসরায়েলে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় টঙ্গীর তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৯

শেয়ার

ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় টঙ্গীর তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার গুদামটিতে হঠাৎই আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ‘রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।’



banner close
banner close