মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

মৃদু শৈতপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৮

শেয়ার

মৃদু শৈতপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
ছবি: সংগৃহীত

তাপমাত্রার পারদ কমে তীব্র শীত প্রকট আকার ধারণ করেছে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়ে। বরফের মতো ঠান্ডা পোহাচ্ছে সীমান্ত জনপদের মানুষ। শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনে চেষ্টা করছেন তারা।

শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় মৃদু শৈতপ্রবাহ বইছে পুরো জেলায়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করেই উঠে গেছে ভোরের সূর্য। তাপমাত্রার পারদ কমে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে এ জেলার মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির। কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাসে কাবু করে তুলছে স্থানীয়দের। তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন পেশার মানুষর।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘শনিবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। ১০ থেকে ৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হলে সেটাকে মৃদু শৈতপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।’



banner close
banner close