মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারে আটক

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪ ১৪:৩৬

শেয়ার

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারে আটক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আব্দুল মজিদ নাটোর জেলার সিংরা উপজেলার বড়শাল এলাকার মৃত জাহেদ ফকিরের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খাঁন জানান, ‘বিগত ২০০৬ সালের ৪ জুন একটি হত্যা মামলায় আব্দুল মজিদকে আসামি করা হয়। পরে ওই মামলা তাকে আটক করা হয়। আটকের পর থেকে আব্দুল মজিদ নাটোর কারাগারে ছিল। পরে ওই মামলায় ২০১৪ সালের ২৭ অক্টোবর মজিদকে মৃত্যুদন্ড প্রদান করেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুদন্ডের আসামি হিসেবে তাকে পরবর্তীতে গাজীপুর কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে চলতি বছরের ৬ আগষ্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে সে আত্মগোপনে ছিল। অবশেষে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকেলে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করতে সক্ষম হয়।’



banner close
banner close