বুধবার

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৬ ফাল্গুন, ১৪৩২

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৪ ০৯:০১

শেয়ার

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বুধবার রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট পয়েন্টে শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, ‘রাত আড়াইটার পর থেকেই মাঝ পদ্মায় কুয়াশা পড়তে শুরু করে। একপর্যায়ে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। ওই সময়টাতে ফেরিতে থাকা দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।’

নদীতে কুয়াশার তীব্রতা কমে এলে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান আব্দুস সালাম।



banner close
banner close