মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
শিবির-ছাত্রদল কর্মসূচি ঘিরে বেরোবিতে ১৪৪ ধারা জারি হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত আলিয়া মাদরাসা, সংঘর্ষে আহত কয়েকজন বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে সভাপতি নিয়োগের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট প্রধানমন্ত্রীকে কটূক্তি: এনসিপির বহিষ্কৃত নেতা তানভীরের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষ

খুলনায় স্বর্ণের বকলেস বানিয়ে বেল্টের মাধ্যমে ৫০ ভরি স্বর্ণ পাচারকালে আটক ২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৫

আপডেট: ২ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩১

শেয়ার

খুলনায় স্বর্ণের বকলেস বানিয়ে বেল্টের মাধ্যমে ৫০ ভরি স্বর্ণ পাচারকালে আটক ২
স্বর্ণ পাচারকালে আটকৃত দুই ব্যাক্তি। ছবি: বাংলা এডিশন

খুলনায় প্যান্টের বেল্টের ২টি বকলেস ও ১ টি হাতের ব্রেসলেট বানিয়ে প্রায় ৫০ ভরি স্বর্ণ পাচারকালে ২ চোরাকারবারিকে আটক করেছে নগরীর লবণচরা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার গিলছড়ী মহাব্বত পাড়ার সুমির ধরের পুত্র বাবুল ধর ও চট্টগ্রামের ফটিকছড়ি থানার বনিকপাড়ার রতন মানিকের পুত্র নয়ন মানিক। সোমবার সকাল সাড়ে ৮ টায় লবণচরা থানার এস আই প্রদীপ, এস আই মাসুম বিল্লাহ ও এস আই শরিফুলের নেতৃত্বে সাচিবুনিয়া মোড়ে যাত্রীবাহী বাস তল্লাশিকালে ইমাদ পরিবহন থেকে চোরাচালানীদের আটক করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরা চালানের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছেন। ৫০ ভরি স্বর্ণ তারা বেল্টের বকলেস ও হাতের ব্রেসলেট তৈরি করে ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ওসি জানান, এবিষয়ে স্বর্ণ চোরাকারবারিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে চালান করার প্রস্তুতি চলছে।



আরও পড়ুন:

banner close
banner close