বুধবার

২৫ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ আ. লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিট সেঞ্চুরিয়ন টেস্ট: দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘আঙ্কেল’ ডাকায় মনঃক্ষুণ্ন ওসি, বাসায় ডাকলেন যুবলীগ নেত্রীকে মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ আসিব-আসিব বলে কতদিন পার হবে, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি ও ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের উদ্যোগ ইনকিলাব মঞ্চের স্মৃতিতে আলী আহসান মুজাহিদ; হাসিনার রোষাণলে প্রস্থান এক ‘বিপ্লবী’র

চাঁদপুরে চালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ১৬:২৩

শেয়ার

চাঁদপুরে চালককে হত্যা করে ব্যাটারী ছিনতাই
অটোরিকশা চালকের লাশ উদ্ধার। ছবি: প্রতীকী

চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামে মঈন উদ্দিন (১৬) নামে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশার ব্যাটারী ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।

হত্যার শিকার মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত মঈন উদ্দিন বড়। সে অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ভার ও ভাই-বোনদের লেখাপড়ার খরচ চালাতেন।

স্থানীয়রা জানান, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় কিশোরের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন জানান, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ছেলের মোবাইলে কল আসলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় এলাকায় খোঁজাখুঁজি করেন। রাতে মোবাইলে কল দিয়ে তাকে না পাওয়া গেলে উপজেলার বিভিন্ন জায়গায় সন্ধান করি। পরে আজ সকালে ধনারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহটা পড়ে আছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। তবে ব্যাটারী পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে