সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ছাড় দেয়া হবে না

প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১৮:১৩

শেয়ার

সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ছাড় দেয়া হবে না
উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসাইন। ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না, অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসাইন।

শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ফারাঙ্গা এলাকায় সাইফুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রন্জন রায় পোদ্দার সঙ্গে ছিলেন।

তিনি আরও বলেন, গুজব থেকে যে কোন মূল্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। বর্তমান সরকারকে বিব্রত করতে দেশী-বিদেশী একটি গোষ্টি বেশ তৎপর বলেও জানান তিনি।

এসময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানসহ অনেকে উপস্হিত ছিলেন।

এ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা। এসময় আর্থিক সহায়তার চেক তুলে দেন তারা।