মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

সিরাজগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১৪:২৭

শেয়ার

সিরাজগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ। ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। সন্ধ্যায় শাহজাদপুর শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান ।

বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-আদিব,আশিক নাভিদ, শ্রাবন, রেজওয়ান, ইশান সহ সকল শিক্ষার্থীরা।