মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৩৪

শেয়ার

খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১
গভীর রাতে বাসে আগুন। ছবি: বাংলা এডিশন

খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনালে গভীর রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসে আগুন লেগে হেলপার শরিফুল নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার শরিফুলের মৃত্যু হয়। মশার কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারনা পুলিশ ও পরিবহন শ্রমিকদের।

পরিবহন শ্রমিকরা আরও বলেন, অনেক হেল্পার মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকে। যার ফলে এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সুন্দরবন পরিবহনের একটি বাসের মধ্যে হেলপার শরিফুল ঘুমিয়ে ছিল। মশার কয়েল থেকে রাত ২ টার দিকে বাসে আগুন ধরে যায়। এতে বাসটি পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়ে বাসের মধ্যে থাকা হেলপার শরিফুল নিহত হয়েছে।