মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ২০:৩৬

শেয়ার

পরীক্ষার রুটিনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’
শিক্ষার্থীদের দেয়া পরীক্ষার রুটিন। ছবি: সংগৃহীত

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- লেখা লোগো ব্যবহার করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রুটিন বিতরণের অভিযোগ উঠেছে বগুড়ার একটি বিদ্যালয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক) আসাদুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালনগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে মহিশুরা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান আলী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, সহসভাপতি টিএম আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হাদিউজ্জামান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাবু, যুবদল নেতা সেলিম রেজা পলাশ, রাজু আহম্মেদ, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আলম হাসান, আতিকুল কবির স্মরণ, রাসেল মাহমুদ, বিপ্লব হাসান, আল আমিন, রায়হান মল্লিক, রাব্বী হাসান, সজিব হাসান, আতিক, শিক্ষার্থী নাহিদ হাসান, নাইম ইসলাম, জাকারিয়া, সুপ্ত সরকার, জসীম আহম্মেদ ও শাহীন মাহমুদ।