বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে চাঞ্চল্যকর জিল্লুর হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ আগামীকাল সংসদে শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের মনোবল ফিরেছে, পূর্ণ শক্তিতে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী: সালাহউদ্দিন আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কারখানা সিলগালা সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৭ ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন: জাতিসংঘের কঠোর সতর্কবার্তা

সিরাজগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১৬:৩৮

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৪ ১৬:৩৯

শেয়ার

সিরাজগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে মৃতদেহ উদ্ধার। ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মান্নান সলঙ্গা থানার চড়িয়া শিখর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বৃহ:স্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা,ঐ বৃদ্ধি মানসিক ভারসাম্যহীন। ব্রিজের সাইডে রাস্তা আছে মনে করে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আব্দুল মান্নান বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন অনেক স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ভূঁইয়াগাঁতী ব্রিজের নিচে এক বৃদ্ধ কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।