বুধবার

২৬ আগস্ট, ২০২৬ ১১ ভাদ্র, ১৪৩৩

সর্বশেষ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে চাঞ্চল্যকর জিল্লুর হত্যা, র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ আগামীকাল সংসদে শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের মনোবল ফিরেছে, পূর্ণ শক্তিতে সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী: সালাহউদ্দিন আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই কারখানা সিলগালা সুদানে বিদ্রোহীদের হামলায় নিহত ২৭ ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন: জাতিসংঘের কঠোর সতর্কবার্তা

চন্দ্রায় গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রতিনিধি,গাজীপুর

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১৩:০০

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৪ ১৬:০৮

শেয়ার

চন্দ্রায় গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবরোধ করেন।

এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

কারখানাটির শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন জানান, ‘চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয়পাশে যানজট তৈরি হয়েছে।’