সোমবার

৯ মার্চ, ২০২৬ ২৫ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরান-ইসরায়েল সংঘাতে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণের পর ইসরাইলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব জাতি এখন বুঝতে পারছে কেন জামায়াত আগে গণভোট চেয়েছিলো: এহসানুল মাহবুব জুবায়ের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় সাঁড়াশি অভিযান শুরু হাদির খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাদিক কায়েমের তিন জেলায় দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা, যুক্তরাজ্যে গ্যাস মজুদ দুই দিনেরও কম

চাঁদাবাজির সময় বন পাহারাদারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রতিনিধি, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ ২১:৩৫

শেয়ার

চাঁদাবাজির সময় বন পাহারাদারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
আটক বন পাহারাদার রিপন মিয়া। ছবি: বাংলা এডিশন

সিরাজগঞ্জে বন কর্মকর্তা পরিচয়ে যানবাহন থেকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক হয়েছেন যমুনা ইকো পার্কের বন পাহারাদার রিপন মিয়া।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহষ্পতিবার মধ্য রাতে শহরের রহমতগঞ্জ কবরস্থানের সামনে ফার্ণিচার বোঝাই ৬জন ট্রাক পিকআপের চালকের নিকট থেকে নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ ফার্ণিচার পরিবহনের কথা বলে ভয় দেখিয়ে গাড়ি প্রতি ১ হাজার করে টাকা দাবী করেন। কিন্তু চালকদের তার পরিচয় সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। তখন রিপন ক্ষিপ্ত হয়ে চালকদের মামলার ভয় ও পিকআপ গুলো আটকে রাখে। এতে চালকদের সাথে তার বাকতিন্ডার হয়।

এক পর্যায়ে স্থানীয় লোক এগিয়ে এলে রিপন পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। তখন রিপন নিজেকে বন কর্মকর্তা নয় নিজের আসল পরিচয় যমুনা সেতু পশ্চিম ইকো পার্কের বন পাহারাদার বলে স্বীকার করেন।

ঘটনা জানাজানির পর ঘটনাস্থলে পুলিশ পৌছলে চালক ও স্থানীয় লোকজন রিপনকে পুলিশে হস্তান্তর করেন।

শুক্রবার বিকেলে চালক মোকলেছুর রহমানসহ ৬ চালক বাদি হয়ে রিপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করলে ধৃত রিপনকে আদালতে পাঠানো হয়।

রিপন দীর্ঘ দিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচলকারী কাঠবাহি গাড়ীর চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।



banner close
banner close