বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। প্রথম আলো ও ডেইলি স্টার নিষিদ্ধের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা এমন ঘোষণা দেন।
রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময়ে শিক্ষার্থীরা বিগত স্বৈর শাসনামলে সরকার পক্ষের আগ্রহ বাস্তবায়নে বিভিন্ন গুম খুনের পরিকল্পনাকারী ও জঙ্গি নাটকের চিত্রনাট্যকার দাবি করে আঙুল তোলেন পত্রিকাদ্বয়ের প্রতি।
বিশ্ববিদ্যালয়ের সকল হলে থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে বিতাড়িত করা হবে বলে ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে বলা হয়, একটি ফ্যাসিবাদী সরকারের দোসর এই প্রথম আলো ও ডেইলি স্টার। সরকার ও ভারতের এজেন্ডা বাস্তবায়নে দেশে বহু গুম খুনের পরিকল্পনাকারী এরা। তাছাড়া বিডিআর হত্যাকান্ডকে একটি স্বাভাবিক বিদ্রোহ হিসেবে দেখাতে প্রথম আলো যথেষ্ট চেষ্টা করেছে। এই ফ্যাসিবাদের দোসর পত্রিকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে বয়কটের ঘোষণা করা হলো।
প্রথম আলোর শ্লোগানকে ভারতীয় ন্যারেটিভ বলেও দাবি করেন তারা।
সংবাদপত্র দুটিকে ফ্যাসিবাদের দোসর ও ভারতীয় এজেন্ট ও জনগনের প্রতি প্রতারক আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলে সরকারের প্রতি আহবান জানানো হয়।
আরও পড়ুন:








