শনিবার

২৭ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪ ২১:২৪

শেয়ার

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
আটক ডাকাত দলের সদস্যরা। ছবি: বাংলা এডিশন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার হয়েছে।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে বার্মিজ ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাতি। গ্রেফতারকৃতরা হলো শাহরিয়ার, ইমন, আলামিন, নুর আলম ও ফেরদৌস।

বুধবার দিবাগত রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের আতশলাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা সবাই ওই এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ আইনগত ব্যবস্থা শেষে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close