বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

আওয়ামী লীগ নেতার হামলায় আইসিইউতে সেচ্ছাসেবক দল নেতা

প্রতিনিধি, পটুয়াখালী

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১৭:০৫

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ১৭:২২

শেয়ার

আওয়ামী লীগ নেতার হামলায় আইসিইউতে সেচ্ছাসেবক দল নেতা

পটুয়াখালীতে সেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক চৌকিদার ও তার দলবলের বিরুদ্ধে। আশংকাজনক অবস্থায় আহতকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে বরিশালে নেয়া হয়। অবস্থা আরও খারাপ হলে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন।

মঙ্গলবার রাতে জেলার আউলিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রানা চৌকিদার আউলিয়াপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফারুক চৌকিদার একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে ঘটনার সূত্রপাত। ঘটনার দিন রানার বাবা সালাম চৌকিদারকে বাজারে একা পেয়ে ফারুক ও তার সমর্থকরা মারধর করতে থাকে। খবর পেয়ে ছেলে রানা সেখানে আসলে তাকেও প্রথমে পিটিয়ে আহত করার পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিলে রক্তাক্ত জখম হয় রানা।

পরে স্থানীয়রা এসে রানা ও তার বাবা সালামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় রানাকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ বুধবার দুপুরে রানাকে আইসিইউতে ভর্তি করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



banner close
banner close