সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রতিনিধি,বরিশাল

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৫৩

শেয়ার

নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
ইয়াসিন। ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পরে উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের ভাসমান মরদেহ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স’মিল সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করে।

বৃহস্পতিবার দুপুর থেকে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিলো।

বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান,

‘ইয়াসিনের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’