শুক্রবার

১৪ আগস্ট, ২০২৬ ৩০ শ্রাবণ, ১৪৩৩

গভীর রাতে ছাত্রাবাসে প্রেমিকা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ১৬:০৯

আপডেট: ১৮ অক্টোবর, ২০২৪ ১৬:০৯

শেয়ার

গভীর রাতে ছাত্রাবাসে প্রেমিকা
গভীর রাতে ছাত্রাবাসে প্রেমিকা। ছবি: বাংলা এডিশন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেইট সংলগ্ন 'তিন বোন ছাত্রাবাস' নামক ছাত্রাবাসে গভীর রাতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীর প্রবেশ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই ছাত্রী এবং তার সঙ্গে আসা মার্কেটিং বিভাগের এক ছাত্রকে আটকে রাখা হয়। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিক থেকে ছাত্রাবাস এলাকায় প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে এলাকাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন ছিল। ছাত্রাবাসে মার্কেটিং বিভাগের আলামিন নামের এক শিক্ষার্থী ভাড়া থাকেন। ছাত্রীর সঙ্গে থাকা ছেলেটি তার বিভাগেরই জুনিয়র শিক্ষার্থী। ছেলেটি তার ক্যাস্পাসের জুনিয়র এক মেয়েকে নিয়ে ছাত্রাবাসে যান। মেয়েটিকে আলামিনের রুমে রেখে ছেলেটি বাইরে যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরে বিষয়টি ছাত্রাবাসে থাকা শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে এলে মেয়েকে আটকে রাখে। পরবর্তীতে ছেলেটিকেও ধরে নিয়ে এসে উভয়কে আটকে রাখা হয়। পরে মেস মালিক পক্ষের লোকজনও সেখানে উপস্থিত হয়। এসময় নিরাপত্তার স্বার্থে মেয়েটিকে নিজের বাসায় নিয়ে যান ছাত্রাবাসের মালিক।



banner close
banner close