রবিবার

২৫ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়বে বৃষ্টি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৪ ১০:৪২

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৪ ১৭:১৯

শেয়ার

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়বে বৃষ্টি
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস। ছবি: সংগৃহীত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং শক্তি বাড়িয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উপকূলে উঠে আসতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস মাসের শুরুতেই একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। যদিও এখনো তারা ঝড়ের কোনো আভাস দেয়নি। তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাত বাড়ার কথা জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ‘মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী পাঁচ দিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।’

আগামী তিনদিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।