রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে রামেকের ২৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
চুরি হওয়া ঐই নবজাতক রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের সুমন মিয়া ও মনি খাতুন দম্পতির প্রথম সন্তান।
প্রসূতির মায়ের কোলে থাকাকালীন সেচ্ছাসেবী পরিচয়ে এক অপরিচিত নারী উন্নত চিকিৎসার কথা বলে বাচ্চাটিকে নিয়ে রাজশাহী নগরীর বাটার মোড়ে একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার পর বাচ্চাটিকে চুরি করে পালিয়ে যান বলে দাবী স্বজনদের।
শিশুটির বাবা সুমন মিয়া বলেন, সোমবার তাদের প্রথম সন্তানের জন্ম হয়। তার শাশুড়ি বুধবার বিকেলে বাচ্চা কোলে নিয়ে মেঝেতে দাঁড়িয়ে ছিলেন। সে সময় বোরকা পরা এক অপরিচিত মহিলা বাচ্চার অবস্থা ভালো না বলে উন্নত চিকিৎসার জন্য একটা হোটেলে নিয়ে যায়।
সুমন মিয়া এই ঘটনায় রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাটার মোড়ের ঐ হোটেলটির সিসিটিভির ক্যামেরা একটি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফুটেজে দেখা যায় বিকেল ০৪:২৩ মিনিটে বোরকা ও মাস্ক পরিহিত একজন সহ দুইজন নারীকে রিসিপশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই ফুটেজে ০৪:৪০ মিনিটে মাস্ক পরিহিত ঐ নারীকে একা বের হয়ে আসতে দেখা গিয়েছে।
এই ঘটনার দায়ভার না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যেহেতু নবজাতকের নানী স্বেচ্ছায় ঐ নারীর হাতে নবজাতককে তুলে দিয়েছেন সেক্ষেত্রে এর দায় হাসপাতাল কতৃপক্ষ নেবে না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বিশ্বাস জানান, হাসপাতাল কতৃপক্ষের নিকট তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে আমরা খতিয়ে দেখছি। সিসিটিভিগুলো ফুটেজ পর্যবেক্ষণ এবং পুলিশের সহযোগিতায় একটা সমাধান করা যাবে।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি জানান মশিউর রহমান দুঃখ প্রকাশ করে জানান, আমরা বিষয়টি অবগত হওয়া মাত্রই তদন্ত শুরু করেছি। আশা করছি খুব দ্রুত বাচ্চাসহ ওই নারীর সন্ধান পাওয়া যাবে।
আরও পড়ুন:



.jpg)


.jpg)

