মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ২৯ পৌষ, ১৪৩২

ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস: যুবক গ্রেফতার

প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৪ ১৫:৩০

শেয়ার

ফেসবুকে ইসলাম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস: যুবক গ্রেফতার
আতিকুর রহমান সাগর। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়ায় আতিকুর রহমান সাগর নামে ৩২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এলাকাবাসীর তোপের মুখে বৃহস্পতিবার সকালে আতিকুর রহমান সাগর নিজেই থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

গ্রেফতার যুবক সাগর পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামের আতাউর রহমান ওরফে চাঁদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আতিকুর রহমান সাগর বুধবার তার নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর দুইটি স্ট্যাটাস দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ধর্মপ্রাণ মুসুল্লীরা ক্ষোভে ফেটে পরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার শাস্তি দাবি করেন।

উপজেলার মথুরাপুর গ্রামের শেখ জাবে আল শিহাব নামক এক যুবক জানান, বৃহস্পতিবার সকালে আমরা কিছু মানুষ আতিকুর রহমান সাগরের বাড়িতে গিয়ে তার বাবার নিকট অভিযুক্ত আতিকুর রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। সাগরের মোবাইল ফোনটি কোথায় আছে জানতে চাইলে তার বাবা জানান, ফোনটি অন্য এক ব্যক্তির কাছে রয়েছে।

শিহাব বলেন, এরপর আমরা পার্শ্ববর্তী হরিপুর বাজারে গিয়ে সাগরের ফোন যার কাছে আছে সেই ব্যক্তির দোকানে অবস্থান করে অভিযুক্তকে থানায় সোপর্দ করতে বলি। আনুমানিক ২০ মিনিট পর ওই দোকানদার আমাদের জানান যে আতিকুর রহমান সাগরকে থানায় পাঠানো হয়েছে। পরে আমরা থানায় এসে ডিউটি অফিসারের রুমে তাকে দেখতে পাই এবং এ বিষয়ে থানার ওসির সঙ্গে কথা বলে নিশ্চিত হই।

স্থানীয় ইউপি মেম্বার মোজাম্মেল হোসেন জানান, ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার কথা শুনেছি। তবে গ্রেফতার হয়েছে কি না জানিনা।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি মঞ্জুরুল আলম বৃহস্পতিবার দুপুরে জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close