পাবনায় সুজানগর পৌর এলাকার চাঞ্চল্যকর প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে সম্পৃক্ত প্রধান আসামি বাচ্চু আলমগীর ওরফে আগুণ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাজবাড়ি জেলার গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
গ্রেফতারকৃত বাচ্চু আলমগীর সুজানগর পৌর সেদরের মসজিদপাড়া এলাকার লোকমান প্রামানিকের ছেলে। পুলিশ তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত না করলেও, স্থানীয়রা জানিয়েছেন তিনি যুবলীগ কর্মী। তার ছোট ভাই রেদোয়ান নয়ন এন.এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাবনার সুজানগরে নির্মিত দুটি পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামী গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মন্ডপের প্রতিমা ও পরদিন ১ অক্টোবর রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারী মন্দিরে নির্মিত সকল প্রতিমার মাথা, হাত, অঙ্গ প্রতঙ্গ ভেঙে রেখে যায়।’
আরও পড়ুন:








