শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

সিঙ্গাইরে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১৭:২৪

শেয়ার

সিঙ্গাইরে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগের ৭নেতা-কর্মী গ্রেফতার। ছবি: বাংরা এডিশন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র মীর মোঃ শাজাহান(৬৫) ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান(৫৫)সহ আওয়ামী লীগের ৭নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার(২ অক্টোবর) থেকে চলা কয়েকদফা অভিযানে থানা পুলিশ তাদের গ্রেফতার করেন। শুক্রবার সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, সিঙ্গাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো. শাহজাহানের ছোট ছেলে আনোয়ার হোসেন সজিব ওরফে বাবু(২৫),কাউন্সিলর মো.আতাউর রহমানের ছেলে আমিনুর রহমান(২৫), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মিজানুর রহমান(৪০), জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু(৪৫), তালেবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ওরফে শাহিনবক্স(৫০)। আটককৃত সবাইকে তরিকুল ইসলাম ভূইয়া হানিফের করা চাঁদাবাজি ও মারামারি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এবিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম বলেন, তরিকুল ইসলাম ভূইয়া হানিফের করা চাঁদাবাজি ও মারামারি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইকে আদালত প্রেরণ করা হয়।পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।



আরও পড়ুন: