বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত ‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

আদালত প্রাঙ্গণে হামলার শিকার রাজশাহীর সাবেক সাংসদ আজাদ

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ১১:০০

আপডেট: ৪ অক্টোবর, ২০২৪ ১১:০৭

শেয়ার

আদালত প্রাঙ্গণে হামলার শিকার রাজশাহীর সাবেক সাংসদ আজাদ
আদালত প্রাঙ্গণে হামলার শিকার সাবেক সাংসদ আজাদ। ছবি: সংগৃহীত

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ আদালত প্রাঙ্গণে জনতার হামলার শিকার হয়েছেন।

বুধবার রাজধানীর মিরপুরের শেওরাপাড়া থেকে গ্রেপ্তারকৃত রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে বৃহস্পতিবার বিকেলে পাঁচটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময়ে আদালত থেকে তাকে বের করা হলে আদালত প্রাঙ্গণে উপস্থিত বিক্ষুদ্ধ জনতা তার ওপর হামলা করে। ঐ সময়ে বিক্ষুব্ধ জনতার মধ্যে একজন আজাদের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে ক্ষোভ প্রকাশ করে । আজাদ হেলমেট পরিহিত থাকায় তেমন কোনো শারিরীক ক্ষতি হয়নি তার।

আবুল কালাম আজাদ সাংসদ হবার পূর্বে রাজশাহীর বাগমারা থানার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন।



banner close
banner close