বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত ‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ নারী পোশাক শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৩

শেয়ার

মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ নারী পোশাক শ্রমিক নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ের ঢাকা-আরিচা মহাসড়কে গার্মেন্টস কর্মীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার সমেজঘর তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার, বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম, সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে আরিচা থেকে তারাসীমা পোশাক কারখানার কর্মী নিয়ে একটি বাস মানিকগঞ্জের নয়াডিঙ্গীর দিকে যাচ্ছিল। বোয়ালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ বরংগাইল হাইওয়ে থানা ও শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।



banner close
banner close