বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত ‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

ঝিনাইদহে চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি,ঝিনাইদহ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৪

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৫৪

শেয়ার

ঝিনাইদহে চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক অপসারণের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালকের বহিষ্কার চেয়ে মানববন্ধন,ছবি:বাংলা এডিশন

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের দুর্নীতিবাজ সহকারী পরিচালক মিলন হোসেনের বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার বিকালে কর্মবিরতির ঘোষনা দিয়ে হাসপাতালর চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে্র সামনে মানববন্ধন করেন।হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে থেকে কর্মকর্তা, কর্মচারীরা জানায়, সহকারী পরিচালক মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতিবাজ মিলনের বহিস্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারি দেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।



banner close
banner close