বুধবার

১ এপ্রিল, ২০২৬ ১৮ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরানেই রয়েছেন: রাশিয়ার রাষ্ট্রদূত ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল সাবেক ডিআইজি মোজাম্মেলের অর্থে বেনজীরসহ ১০ জনের বিদেশে বিলাস জীবন খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন জেনারেল মুবিন, চাকরি দিয়ে তাঁকে সিঙ্গাপুর পাঠিয়েছে ইউনাইটেড গ্রুপ সংবিধান মানলে সেদিন খালেদা জিয়া জেল থেকে বের হতে পারতেন না: হাসনাত ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি, সাড়া দেয়নি ভারত ‘জুলাই আদেশ’ আইন নয়, সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী

হবিগঞ্জ জেলার ৮ ওসিকে একযোগে বদলি

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৮

আপডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪১

শেয়ার

হবিগঞ্জ জেলার ৮ ওসিকে একযোগে বদলি
কোলাজ: বাংলা এডিশন

হবিগঞ্জে এক যোগে ৭ থানার ওসি ও পুলিশ লাইন্সে সংযুক্ত এক ওসিকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা কর্তৃক এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়।

একই প্রজ্ঞাপনে তাদেরকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে পিবিআই, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও সিআইডিতে বদলি করা হয়েছে।

তারা হলেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নুরুল আলম, আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়, বাহুবল থানার ওসি মশিউর রহমান, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন, লাখাই থানার ওসি আবুল খায়ের, আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী ও হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত ওসি জাবেদ মাসুদ।

এর মধ্যে ওসি আবুল খায়ের, ডালিম আহমেদ, হিল্লোল রায় ও মশিউর রহমানকে হবিগঞ্জ পুলিশ লাইন্সের পিবিআইতে এবং মোবারক হোসেন-হাইওয়ে পুলিশ, জাবেদ মাসুদ-ট্যুরিস্ট পুলিশ, নুরুল আলম-নৌ-পুলিশ ও মাসুক আলীকে সিআইডিতে বদলি করা হয়েছে।

গত ২৩ আগষ্ট বানিয়াচং থানায় যোগদান করেন ওসি মো. আমিনুল ইসলাম এবং ১৯ আগস্ট মাধবপুর থানার যোগদান করেন ওসি আব্দুল্লাহ আল মামুন। এর আগে ১ জুলাই মাধবপুর থানায় যোগদান করেন ওসি জাবেদ মাসুদ। পরে তাকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর এই প্রথম একযোগে জেলার ৭ থানাসহ ৮ ওসিকে বদলি করা হয়েছে।



banner close
banner close