মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরে দুটি হত্যা মামলা

প্রতিনিধি, নাটোর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫১

আপডেট: ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫১

শেয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরে দুটি হত্যা মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর সদরের সদ্য সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ২৪ জনের বিরুদ্ধে নাটোর সদর থানায় দুটি হত্যা মামলা হয়েছে।

নিহত মিকদাদ হোসেন আকিব খানের পিতা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও নিহত শরিফুল ইসলাম মোহনের বড় ভাই এস এম সেলিম মাসুম এ মামলাগুলো করেন।

নিহত আকিব খানের পিতা বলেন, ‘গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নাটোর ছায়াবাণী মোড় থেকে আকিব খানসহ চার জনকে গুমের উদ্দেশ্যে অপহরণ করে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের জান্নাতী প্যালেসের রাখা হয়। পরবর্তীতে সরকার পতন হলে এমপির বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।'

নাটোর সদর থানার পুলিশ জানায়, দুটি মামলার এজাহার দায়ের হয়েছে এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে জেলা পুলিশ।