মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

পাবনা-রাজশাহী হাইওয়ে সড়ক অবরোধ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি

প্রতিনিধি, নাটোর

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১৮

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৩

শেয়ার

পাবনা-রাজশাহী হাইওয়ে সড়ক অবরোধ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি
শিক্ষার্থীদে বিক্ষোভ মিছিল। ছবি: বাংলা এডিশন

নাটোরের বড়াইগ্রামে পাবনা-রাজশাহী হাইওয়ে সড়ক অবরোধ করে খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি ও বিক্ষোভ মিছিল করছে। এতে করে প্রায় ৬ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়ে পথচারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই কলেজের অধ্যক্ষ ফরিদুজ্জামান অবৈধভাবে নিয়োগ বাণিজ্যসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলো।

এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ বনপাড়া পৌরসভার সাবেক মেয়র কে এম জাকির হোসেনের বিরুদ্ধে গত ১৫ বছর কলেজে না এসে বেতন ভাতা নেয়ার অভিযোগ এনে তারও পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে আগে লিখিত অভিযোগ দিলে তিনি বিষয়টি দেখার সান্ত্বনা দিলেও কোনো ব্যবস্থা নেননি।

এ বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।