শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৮

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৩

শেয়ার

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ছবি: সংগৃহীত

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন।

তবে তাঁর নামে রাজধানীতে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই বিচারপতি।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি।

পরদিন ২৪ আগস্ট তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।



আরও পড়ুন: