শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

হবিগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৭

শেয়ার

হবিগঞ্জে ট্রাক চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২
হবিগঞ্জে ট্রাক চাপায় নিহত ২। ছব: বাংলা এডিশন

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকের চাপায় দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ এলাকার কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাফিজুল এবং মোস্তাফিজুর মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটের সাতছড়ি যাওয়ার পথে ছন্ডি ব্রীজের নিকটে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



আরও পড়ুন:

banner close
banner close