শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

রংপুরে সিএনজির ধাক্কায় গুরুতর আহত ২

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৯

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩৮

শেয়ার

রংপুরে সিএনজির ধাক্কায় গুরুতর আহত ২
রংপুরে সিএনজির ধাক্কায় আহত ২ মোটরসাইকেল আরোহী। ছবি: বাংলা এডিশন

রংপুর মহিপুর রোড়ে মামা ভাগিনার মোড় নামক স্থানে সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।

স্থানীয় সূত্রে জানা যায় শহীদুল ইসলাম (২৮) এবং সাগর ইসলাম (২৯) নামের দুইজন মোটরসাইকেল আরোহী রংপুরে আসার পথে বিপরীত দিক থেকে আসা মহিপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে চালক সাগর ইসলাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এবং বাংলা এডিশনের রংপুর প্রতিনিধি রোগীদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান বলে নিশ্চিত হওয়া গেছে।



আরও পড়ুন:

banner close
banner close