মঙ্গলবার

২৪ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে: জামায়াত খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম; যেভাবে ভূমিকা রাখতে পারে নারীরা দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের বিপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে: আহমেদ আবু জাফর ২৪ নভেম্বর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি ও সাইবার আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৪৯

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৫২

শেয়ার

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
ছবিঃ প্রতিকি

গাজীপুরের কালীগঞ্জে কভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ-আরএফএল কোম্পানির একটি কভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই মারা যায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী। গুরুতর আহত অবস্থায় শিশু আমান ও চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে ওই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫)।