শুক্রবার

৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২৪ মাঘ, ১৪৩২

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র; কমেছে লোডশেডিং

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:০৩

শেয়ার

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র; কমেছে লোডশেডিং
উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট। ছবি: সংগৃহীত

তিনদিন পুরোপুরি বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। তবে সবকটি ইউনিটকে উৎপাদনে ফেরাতে আরও সময় লাগবে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটটি বৃহস্পতিবার বিকাল ৫টায় সচল করা হয়েছে। রাত ৮টার পর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদিত ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের কাছে যন্ত্রাংশ সরবরাহ পাওয়া গেলে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বন্ধ হয়ে পড়া তৃতীয় ইউনিটটিকে কয়েকদিনের মধ্যে সচল করা সম্ভব হবে আশা করছেন প্রধান প্রকৌশলী।

অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটটি বছরের শুরু থেকে পুরো অচল হয়ে পড়ে রয়েছে।

সর্বশেষ গেল সোমবার তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে পড়ায় কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং কমেছে দিনাজপুরসহ উত্তরের জেলাগুলোতে। কৃষিক্ষেত্রে চাষাবাদে বিদ্যুৎ নির্ভর সেচযন্ত্রের পাশাপাশি ভোগান্তি কমেছে অন্যান্য সেক্টরে।

দেশের প্রথম কয়লাভিত্তিক এই কেন্দ্রটি পাশ্ববর্তী বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলিত কয়লা পুড়িয়ে বাষ্প চালিত ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে।



আরও পড়ুন:

banner close
banner close