রবিবার

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২ ফাল্গুন, ১৪৩২

দুর্নীতির অভিযোগে হবিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৪

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৬

শেয়ার

দুর্নীতির অভিযোগে হবিগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন চৌধুরী, ফয়জুল ইসলাম, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও রিতা আক্তার প্রমূখ।

শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মহসিন জালিয়াতি করে তিনি স্কুলের প্রধান শিক্ষক হয়েছেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন সময় প্রায় ২০ লাখ টাকা বিভিন্ন খাত থেকে আত্মসাত করেছেন।



banner close
banner close