মঙ্গলবার

১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫ ফাল্গুন, ১৪৩২

হবিগঞ্জে ছাত্রদের উপর গুলি বর্ষণের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি,হবিগঞ্জ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৩

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৪৯

শেয়ার

হবিগঞ্জে ছাত্রদের উপর গুলি বর্ষণের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ সদর থানায় মামলা করেন মো. মোশাহিদ। ছবি: বাংলা এডিশন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি বর্ষণের ঘটনায় আরও একটি মামলা দায়ের হয়েছে।

রোববার জেলার সদর থানায় মামলাটি করেন আন্দোলনে আহত মো. মোশাহিদ।

আন্দোলনে গুলি চালানো যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শাহ নেওয়াজকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আরও দুইশো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি নূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে অভিযান চলমান।‘

পুলিশ জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা একদফা দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি তিনকোণা পুকুরপাড় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন।

গুলিতে রিপন শীল নামে একজন আন্দোলনকারী নিহত হন। গুলিবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে আহত হন আরও শতাধিক।

এর আগে একই ঘটনায় নিহত রিপন শীলের মা বাদী হয়ে হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ মো. আবু জাহিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।



banner close
banner close