বৃহস্পতিবার

১২ মার্চ, ২০২৬ ২৮ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ইরানের নতুন যুদ্ধকৌশল: প্রতিরক্ষা ব্যবস্থা ও বিশ্ব অর্থনীতিতে বহুমুখী প্রভাব অভিযানের আগেই তথ্য ফাঁসের অভিযোগে প্রশ্নের মুখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস ইরান-সমর্থিত হ্যাকারদের দাবি, মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকার সাইবার হামলার শিকার দিবসের তালিকায় ৭ মার্চ নেই, রয়েছে ৫ আগস্ট ও ১৬ জুলাই নিজ দেশ ইসরায়েলে দুর্নীতি মামলায় বড় বিপদে নেতানিয়াহু ডেপুটি স্পিকার নয়, জুলাই সনদের পূর্ণ প্যাকেজ বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ

আবারও গাজী টায়ার কারখানায় আগুন

প্রতিনিধি,নারায়ণগঞ্জ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৪ ২১:১৬

শেয়ার

আবারও গাজী টায়ার কারখানায় আগুন
গাজী টায়ার কারখানায় আগুনের ছবি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আবারও নতুন করে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ থেকে ৫০ দুর্বৃত্ত কারখানায় প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এ কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রুপসী এলাকার বাসিন্দা জোনায়েদ আহমেদ বলেন, আগুনের ধোঁয়া দেখে এসে দেখতে পাই ৪০ থেকে ৫০ জনের মতো লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আমরা কয়েকজনকে ধরে বেঁধে রেখেছি।

সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার পূর্ব পাশের কাঁটাতার ভেঙে বেশ কিছু লোক ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। আমরা কয়েকজনকে ধরেছি।



banner close
banner close