ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা, আওয়ামী লীগের রাজনীতি ও বিএনপি বর্তমান সরকারের অবস্থান নিয়ে একটি টকশোর আয়োজন করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। টকশোতে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নেয়ার অভিযোগও উঠেছে গণমাধ্যমটির বিরুদ্ধে।
টকশোতে অংশগ্রহণকারীরা
টকশোতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পলাতক ফ্যাসিষ্ট মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ডেইলি ওদাদের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল মাহমুদ।
এ সময়, উপস্থাপক মেজর রেজাউল করিমের কাছে জানতে চান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? একদিকে, ক্ষমতায় বিএনপি সরকার, অন্যদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রচেষ্টা। এমন পরিস্থিতিতে আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়টি কতটা বাস্তবসম্মত এবং বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় কীভাবে সম্ভব হতে পারে?
রেজাউল করিমের বক্তব্য
উত্তরে রেজাউল করিম বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তিনটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে, রাজনৈতিক, আইনি ও সাংবিধানিক। সাংবিধানিকভাবে প্রত্যেক নাগরিকের নিজের দেশে ফিরে আসার অধিকার রয়েছে। সে হিসেবে শেখ হাসিনারও দেশে ফেরার অধিকার আছে। তবে বিএনপি, এনসিপি, বিরোধী দল ও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক আপত্তি আসতে পারে।
রেজাউল করিম সাথে আরও যুক্ত করেন, আইনি জটিলতাও রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ক্ষেত্রে তারেক রহমানের পাসপোর্ট-সংক্রান্ত অতীত ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করা যায়। তারেক রহমান যখন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তখন শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আইনি বিধিনিষেধের কথা বলা হয়েছিল। এখন শেখ হাসিনার ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন উঠছে।
তারেক রহমানের ক্ষেত্রে যে আইন ও বিধান প্রয়োগ করা হয়েছিল, স্বৈরাচার শেখ হাসিনার ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। কারণ, আইনের প্রয়োগ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে না। আর রেজাউল করিম পলাতক মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে প্রশ্ন করেন, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন, কোন আইনি কারণে তারেক রহমানকে পাসপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না।
নওফেলের বিতর্কিত দাবি
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পলাতক মহিবুল হাসান চৌধুরী নওফেল তারেক রহমানকে পাসপোর্ট না দেয়ার সংবাদ সম্মেলনের বিষয়টির কোনো সদুত্তর দিতে পারেননি এবং গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতে কেউ নিহত হয়নি বলে দাবি করেন। সর্বশেষ মিথ্যা ও বানোয়াট তথ্য হিসেবে উল্লেখ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন, বিএনপি-জামায়াতে ইসলামীর ক্যাডাররা দেশজুড়ে ৬০০ জনের বেশি মানুষ হত্যা করেছে।
ফয়সাল মাহমুদের প্রশ্ন
হাসিনার মন্ত্রী নওফেল এসব তথ্য কোথায় পেয়েছেন, তা উল্লেখ করে ডেইলি ওদাদের ব্যবস্থাপনা সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে যেসব তথ্য-উপাত্ত তুলে ধরা হচ্ছে এবং নওফেল যে ৬০০ জনের মৃত্যুর কথা উল্লেখ করেছেন, সেই তথ্যের উৎস কী, তা নিয়ে তার প্রশ্ন রয়েছে। তিনি এই পরিসংখ্যান কোথা থেকে পেয়েছেন, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি।
তবে, ভারতীয় গণমাধ্যমের এই টকশো নিয়ে অভিযোগ করে রেজাউল করিম তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘যদিও খুব একটা কথা শেষ করা যায় না, বরং একতরফাভাবে এমন সব কল্পকাহিনি ছড়ায়, তাই চুপ থাকার চেয়ে অল্প সময়ের জন্য হলেও জবাব দেয়া উচিত।’
ভারতীয় গণমাধ্যমের এই টকশোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে একতরফা ও প্রশ্নবিদ্ধ তথ্য উপস্থাপন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নেয়ার বিষয়টি স্পষ্টভাবেই ফুটে উঠেছে বলে মনে করেন সচেতন মহল।
আরও পড়ুন:







